1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

টাঙ্গাইলে ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

২০২১ সালের ৩০ অগাস্ট রাতে ১০০ গ্রাম হেরোইনসহ কিবরিয়াকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১০০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানিয়েছেন।

দণ্ড পাওয়া গোলাম কিবরিয়া উপজেলার কোকাদাইর গ্রামের প্রয়াত তুলা মিয়ার ছেলে।

পিপি রিপন বলেন, ২০২১ সালের ৩০ অগাস্ট রাতে তৎকালীন র‌্যাবের একটি দল কোকাদাইর গ্রামে অভিযান চালায়। সেই সময় গোলাম কিবরিয়াকে আটক করে র‌্যাব। পরে তারা শরীর তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, ঘটনার পরদিন র‌্যাবে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সবুজ মিয়া বাদী হয়ে নাগরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা করেন। তদন্ত শেষে নাগরপুর থানার এসআই শ্রীজীব অধিকারী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

তিনি বলেন, মামলা চলাকালে আসামি গোলাম কিবরিয়া জামিনে মুক্ত হন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজাসহ পরোয়ানা জারি করেছে আদালত।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ