1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান সারাদেশে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকায় চার দিনে ৪১ ‘চাঁদাবাজ’ গ্রেপ্তার কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য বৈঠক, বুধবার দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা শামীম এন্টারপ্রাইজের মালিকের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৩ Time View

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কয়েকটি ব্যাংকের ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হওয়ায় আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে সুইচিংসহ কার্ড-সংশ্লিষ্ট সব সেবা পুনরায় চালু করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (৬ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কের এই রক্ষণাবেক্ষণ ও মাইগ্রেশন কার্যক্রম শুরু হয়। এর ফলে কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করেছে যে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত বিভিন্ন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্বাভাবিক লেনদেন কার্যক্রম নিরবচ্ছিন্ন রয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক পরিচালিত অন্যান্য প্রধান পরিশোধ ব্যবস্থা—যেমন (BACPS), (BEFTN) ও (RTGS)-এর কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহকদের সংশ্লিষ্ট ব্যাংকের নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি প্রয়োজনে বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ