1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা কুমিল্লায় চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ হয়নি ৬ প্রাথমিক শিক্ষক খুলনায় চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা সিলেট বিভাগে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি ম্যাচ রেফারি হতে ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানি পেসার শাহজালালের ইডিকে হুমকি: জামিন নাকচ, আখতারুজ্জামান কারাগারে ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাজশাহীতে অভিষেকেই শি চাওয়ের দাপট, সরাসরি সেটে জয়

রাজশাহীতে অভিষেকেই শি চাওয়ের দাপট, সরাসরি সেটে জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

রাজশাহীর টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে প্রাক্-বাছাই ম্যাচ খেলতে নেমেই দাপট দেখিয়েছেন চীনের টেনিস খেলোয়াড় শি চাও। ওয়াইল্ড কার্ড পাওয়া এই খেলোয়াড় প্রথম ম্যাচে আরিফ হোসেনকে সরাসরি দুই সেটে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করেছেন। ম্যাচের স্কোর ৬-০, ৬-২।

আগামীকাল গ্রুপ পর্বের ম্যাচে খেলতে দেখা যাবে শি চাওকে। দেশের বাইরে এটাই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।

ম্যাচ শেষে শি চাও বলেন, ‘অবশ্যই এটি আমার জন্য আনন্দের। দেশের বাইরে প্রথম খেলতে এসে একটু চাপ অনুভব করছিলাম। কিন্তু যখন পরিচিত টেনিস কোর্টের মতো পরিবেশে খেলতে নেমেছি, তখন সবকিছু সহজ মনে হয়েছে।’

রাজশাহীর পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে খেলার অনুভূতি একটু ভিন্ন। এখানে গরমও বেশি। মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। স্বপ্ন অবশ্যই শিরোপা জয় করা। তবে সেই পথ সহজ হবে না, এটা আমি জানি। এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের অনেক ভালো খেলোয়াড় অংশ নিচ্ছেন।’

প্রতিপক্ষ আরিফ হোসেন সম্পর্কে শি চাও বলেন, ‘আরিফ ভালো খেলেছেন। আমি শুধু তার ভুলগুলো কাজে লাগিয়ে এগিয়ে গেছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ