1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
হাসপাতালের স্বাস্থ্যসেবা তদারকিতে মাঠে নামছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৫৪ কর্মকর্তা কুমিল্লায় চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগ হয়নি ৬ প্রাথমিক শিক্ষক খুলনায় চায়ের দোকানে বসে থাকা ব্যক্তিকে গুলি করে হত্যা সিলেট বিভাগে সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ২৬ জাতীয় দলে মেসির শেষ সময়টুকু প্রাণভরে উপভোগ করতে চান স্কালোনি ম্যাচ রেফারি হতে ক্রিকেট থেকে অবসরে পাকিস্তানি পেসার শাহজালালের ইডিকে হুমকি: জামিন নাকচ, আখতারুজ্জামান কারাগারে ক্রীড়াবিদ বাছাইয়ে সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির রাজশাহীতে অভিষেকেই শি চাওয়ের দাপট, সরাসরি সেটে জয়

ফুটবল ইতিহাসের বিরল রেকর্ডে নাম লেখালেন ইয়ামাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View

গত কয়েখ বছর ধরেই রীতিমতো উড়ছে স্পেন। বিশ্বকাপেও অপ্রতিরোধ্য স্পেনকে থামাতে পারছে না কোনো দল। চলমান নেশন্স লিগেও নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। টানা তিনটি জয় তুলে নিয়েছে তারা।

সর্বশেষ শনিবার দিনগত রাতে নেশন্স লিগের তৃতীয় পর্বের ম্যাচে চেক রিপাবলিককে ৩-১ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে স্পেন। এ ম্যাচেও স্প্যানিশদের হয়ে গোলের খাতা খুলেছেন বিস্ময় বালক লামিনে ইয়ামাল।

ম্যাচের শুরু থেকেই দারুণ ছন্দে থাকা বার্সা তারকা মাত্র ছয় মিনিটের মাথাতেই দারুণ এক গোল করেন। এর আগে নেশন্স লিগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পেনের আগের ম্যাচগুলোতেও ঠিক একইভাবে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন তরুণ এই ফরোয়ার্ড।

ফুটবল পরিসংখ্যানভিত্তিক জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডলের (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে এক বিরল রেকর্ডে নাম লিখিয়েছেন ইয়ামাল। ফুটবল ইতিহাসে আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম ফুটবলার হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচে খেলার প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার অনন্য কীর্তি গড়লেন এই স্প্যানিশ উইঙ্গার।

কিরগিজস্তানের হয়ে খেলা জেমলিয়ানুখিন ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে এই বিরল রেকর্ড গড়েছিলেন। সে সময় তিনি ব্রুনাইয়ের বিপক্ষে প্রথম মিনিটে, মায়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে এবং ভারতের বিপক্ষে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন।

অন্যদিকে, চলমান নেশন্স লিগে লামিন ইয়ামালও ঠিক একই পথে হেঁটেছেন। এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক দ্বিতীয় মিনিটেই বল জালে জড়িয়েছিলেন তিনি। আর এবার চেক রিপাবলিকের বিপক্ষে গোলের দেখা পেলেন ম্যাচের ষষ্ঠ মিনিটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ