1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে বড় উত্থান, এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, আবেদন চলছে ‘দুর্বল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলে সুফল নিয়ে প্রশ্ন থেকে যায়’ বরিশালে ৬ হাজার টয়লেট ও গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নারী টি-টোয়েন্টিতে নতুন ইতিহাস শীর্ষে স্মৃতি মান্ধানা ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রা’ জাতিসংঘে তুলে ধরবেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ায় ওসি প্রত্যাহার আবারও কন্যা সন্তানের মা হলেন দীপিকাম বাবা হলেন রণবীর

আল কায়েদার শীর্ষস্থানীয় নেতা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১২
  • ২০০ Time View

আল কায়েদার নেতৃত্বস্থানীয় জঙ্গি নেতা আসলাম আওয়ান মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের চালানো দুইদফা ড্রোন হামলায় এই আল কায়েদা নেতা নিহত হয়েছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা।

আসলাম আওয়ান জন্মসূত্রে পাকিস্তানি নাগরিক এবং তিনি দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অ্যাবোটাবাদে বসবাস করতেন।

ওই মার্কিন কর্মকর্তা জানান, ‘আসলাম আওয়ান দীর্ঘদিন ধরেই পশ্চিমাদের বিরুদ্ধে কাজ করছিলেন। তার মৃত্যুর ফলে আল কায়েদা আগের মতো নীরিহ জনগণের ওপর হামলা চালাতে পারবে না। তিনি আল কায়েদার এক্সটারনাল অপারেশন শাখার সদস্য ছিলেন।’

গত ১০ জানুয়ারি পাকিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তানের মিরামশাহ শহরে আসলাম আওয়ান ড্রোন হামলার শিকার হন। তবে পাকিস্তান কর্তৃপক্ষ তার মৃত্যুর ব্যাপারে কোনো তথ্য প্রদান করেনি।

পাকিস্তানে মার্কিন ড্রোন হামলার বেশির ভাগই চালানো হয়েছে ওয়াজিরিস্তান এলাকায়। আসলাম এবং তার সঙ্গীরা সীমান্তবর্তী পাকিস্তানের এলাকাগুলোতে জঙ্গি তৎপরতা চালাতে পরিকল্পনা করেছিল বলে জানায় কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ