1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

কাজাখস্তানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১২
  • ২১২ Time View

কাজাখস্তানে একটি সামরিক বিমান দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি ঘটেছে।

দেশটির দক্ষিণাঞ্চলে শিমক্যান্ট শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২০ জন দেশটির সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি ৭ জন বিমানটির ক্রু। তবে তারাও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য। খবর বিবিসি, ফক্স নিউজ.কম ও দি ভয়েস অব রাশিয়া।

জানা গেছে, সামরিক কর্মকর্তা বহনকারী এনটোনভ-২৭ বিমানটিতে ২৭ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমান্ডার তুর্গানবেগ স্টামকেভসহ সবাই মারা গেছেন এবং বিমানটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় সময় ৭টায় বিমানটি রাডারের আওতার বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, বিমানটি ২ হাজার ৬শ ফুট উপর থেকে বিকট শব্দে ছিটকে পড়ে এবং এতে আগুন লেগে যায়।

আবহাওয়া খারাপ থাকার কারণে বিমানটি রাডারের সংযোগ হারিয়ে ফেলে বলে খবরে বলা হয়েছে।  তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা, এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ