খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে উপজেলা অফিসারের কার্যালয়সমূহ ও সার্কিট হাউজে ১০টি পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ৭ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ – ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ – ১০ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।