1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি ১৮ জন শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ওমরাহ পালনের উদ্দেশ্যে চিফ হুইপের ঢাকা ত্যাগ | খবর সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস

রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

রাজশাহীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি প্রবাহ। এর আগে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রাজশাহী নগরীর জন্য পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। যেখানে আজ পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ২৮ মিটারে।

এদিকে পানি বৃদ্ধির কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্ত ঘেঁষা চরখিদিরপুর, মিডল চর ও চরখানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এ এলাকার কয়েক হাজার বাসিন্দা। পাশাপাশি বাঘা উপজেলায় ১ হাজার ৭৬৮ একর ফসলি জমিতে পানি উঠেছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেওয়ায় প্রয়োজনীয় সহায়তাসহ স্থায়ীভাবে বসবাসের সমাধান চাচ্ছেন এসব অঞ্চলের মানুষ।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, পদ্মার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পানি কমে যাবে। পানির প্রবাহ কমায় রাজশাহী শহররক্ষা বাঁধ নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে বাঁধের কোনো স্থানে ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাজশাহী জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পাশাপাশি তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ