1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

এক সময়ের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি। আজকাল অভিনয়ে নিয়মিত নন। তিনি ভালো নেই এমন খবর প্রায়ই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো দাবি করা হয়, অর্থের অভাবে তার চিকিৎসা হচ্ছে না।

এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে বিকাশ নম্বর দিয়ে তার চিকিৎসার জন্য সহযোগিতা চাওয়ার পোস্টও দেখা যায়।

তবে এসব তথ্যকে গুজব ও প্রতারণা বলে দাবি করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।

সনি রহমান বলেন, রেহানা জলি বয়সের কারণে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগতে পারেন, সেটি স্বাভাবিক। তবে অর্থের অভাবে তিনি চিকিৎসা করাতে পারছেন না এমন তথ্য সঠিক নয়।

তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়, রেহানা জলি আপু টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। এমনকি বিভিন্ন সময় বিকাশ নম্বর দিয়ে সহযোগিতা চাওয়ার পোস্টও দেখেছি। আমি স্পষ্ট করে বলতে চাই, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণা।’

রেহানা জলিকে নিয়ে এ ধরনের মিথ্যা তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে সনি রহমান আরও বলেন, ‘রেহানা জলি আপুর বয়স হয়েছে। বয়স হলে অনেক সময় শারীরিকভাবে অসুস্থ থাকা স্বাভাবিক। কিন্তু তিনি টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না বিষয়টি এমন নয়। যারা একজন গুণী অভিনেত্রীকে নিয়ে এ ধরনের মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের অনুরোধ করব এমন কাজ আর করবেন না।’

একই সঙ্গে রেহানা জলির সুস্থতার জন্য চলচ্চিত্রপ্রেমী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

১৯৮৫ সালে মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ে পা রাখেন রেহানা জলি। ‘মা ও ছেলে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয়। দীর্ঘ অভিনয়জীবনে নায়িকা থেকে পরবর্তীসময়ে মা চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে আলাদা পরিচিতি তৈরি করেন তিনি।

শুরুর দিকে প্রায় ৪০টি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন রেহানা জলি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘প্রেম প্রতিঘাত’, ‘পাপের প্রায়শ্চিত্ত’, ‘নিষ্পাপ’, ‘মহারানী’, ‘গোলমাল’ ও ‘চেতনা’।

পরবর্তীসময়ে মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দেশের জনপ্রিয় অনেক তারকার মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে। ওমর সানী, মান্না, রিয়াজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, পপি, শাকিব খান, সাইমন ও বাপ্পীর মায়ের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে শাকিব খানের মায়ের চরিত্রেই সবচেয়ে বেশি অভিনয় করেছেন তিনি।

কয়েক বছর ধরে অভিনয়ে অনেকটাই অনিয়মিত রেহানা জলি। পাঁচ বছর আগে তার অভিনীত সিনেমার তালিকায় ছিল ‘ইস্টিশন’ ও ‘মন পিঞ্জর’। এরপর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি।

জানা গেছে, গত সাত-আট বছর ধরে বোন লাইজুর সঙ্গে রাজধানীর ইস্কাটনের গাউসনগর এলাকায় বসবাস করেন রেহানা জলি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ