1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী ‘লড়াই হেরে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় উডের বিশ্ব পাঁচের চেয়েও অনেক বড়: এরদোয়ান সুপরিকল্পিত শহর গঠনে কাজ করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ : গণপূর্তমন্ত্রী জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া জাতিসংঘ ভাষণে ‘এআই’-এর নাম পাল্টে যা রাখলেন ট্রাম্প নৌযানে মার্কিন হামলা ‘মানবতাবিরোধী অপরাধ’ হতে পারে: জাতিসংঘ

ডিজেলের মূল্যবৃদ্ধি: ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় ঢাকা-বরিশাল রুটে সরাসরি যাত্রীবাহী লঞ্চের ডেকের ভাড়া ১৭ শতাংশ ও কেবিনের ভাড়া ২০ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও লঞ্চ মালিকদের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বরিশাল-ঢাকা রুটের মানামা লঞ্চের ম্যানেজার জিয়াউল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, লঞ্চের ভাড়া কম হওয়ায় এমনিতেই লোকসান হচ্ছিল। যাত্রী সংকটে সেই লোকসান আরও বাড়ছিল। এর মধ্যে তেলের দাম বৃদ্ধি লোকসানের বোঝা আরও ভারী করেছে।

‘এ কারণে লঞ্চ মালিক সমিতি ঢাকা-বরিশাল রুটে ডেকের ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিনের ভাড়া ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা ও ডাবল কেবিনের ভাড়া ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছে। নতুন ভাড়া আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে’, বলেন তিনি।

লঞ্চ মালিকদের সূত্র জানায়, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমকে দেওয়া এক চিঠিতে সর্বোচ্চ ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর।

চিঠিতে বলা হয়, ইতোমধ্যে বিআইডব্লিউটিএ বিভিন্ন ফি ও চার্জ বাড়িয়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ ও বার্দিং চার্জ ১১৪ শতাংশ বেড়েছে। নৌযানের রুট পারমিটের আবেদন ফিও ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি নৌযানের বিশেষ অনুমতি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল এবং মালিকানা, নাম বা রেজিস্ট্রেশন পরিবর্তনের জন্য নতুন করে বিভিন্ন ফি নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, শ্রমিকদের মজুরি, ডিজি শিপিংয়ের সার্ভে ও রেজিস্ট্রেশন ফি, নাম পরিবর্তন ফি এবং জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর ও ভ্যাটও বেড়েছে। পাশাপাশি লঞ্চ নির্মাণ ও পরিচালনায় ব্যবহৃত প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস ও রংয়ের দাম এবং স্পেয়ার পার্টস ও ডকিংসহ বিভিন্ন খরচ কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

চিঠিতে আরও বলা হয়, সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নে যাত্রীরা সড়কপথে বেশি যাতায়াত করায় লঞ্চে ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী হচ্ছে না। এতে লঞ্চ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। ব্যবসা টিকিয়ে রাখতে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ৪ টাকা ৪৫ পয়সা, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ৪ টাকা ২ পয়সা এবং সর্বনিম্ন যাত্রীভাড়া ৩৫ টাকা নির্ধারণ করা প্রয়োজন। অন্যথায় বাড়তি ডিজেলের দাম বাতিলের দাবি জানানো হয়।

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. সলেমান দ্য ডেইলি স্টারকে বলেন, ইতোমধ্যে বরিশালের লঞ্চ মালিকরা ভাড়া বাড়িয়েছেন। ডেকের ভাড়া ১৭ থেকে ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

তিনি বলেন, লোকসানের কারণে লঞ্চ মালিকরা এ ভাড়া বাড়িয়েছেন। তবে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ