1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

যুদ্ধাপরাধের বিচারে দেরির অপচেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১২
  • ১৯৭ Time View

বিচারকের স্কাইপ কথোপকথনকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বিলম্বিত করার অপচেষ্টা চলছে।

বৃহস্পতিবার তুরস্কের সাবেক মন্ত্রী লুটফু এসেনগুনের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে তুরস্কের একটি দল ঢাকায় এসেছে, লুটফু এসেনগুন এই দলের সদস্য।

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান পুরোপুরি রক্ষা করা হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী তুরস্কের সাবেক মন্ত্রীকে বলেন, “বিচারের বিরুদ্ধাচরণকারীরা নানা অপপ্রচার চালাচ্ছে। তারা বিদেশে লবিস্ট নিয়োগ করে তাদের মাধ্যমে বিদেশে গণমাধ্যম, ইন্টান্যাশনাল বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।”

“সাক্ষী অপহরণের মিথ্যা তথ্য দিয়ে এবং ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যানের স্কাইপ সংলাপ বিকৃতভাবে প্রচার করে তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে ” বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ