ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে আজ ঢাকা ত্যাগ করেছেন।
আজ সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৭ ফ্লাইটযোগে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।
চিফ হুইপ পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ২০ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন।