1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে হত্যা মামলায় এলজিইডির সাবেক প্রকৌশলীর যাবজ্জীবন | আইন ও আদালত কেবল প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে হাই কোর্টে রিট আবেদন সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ

নাটকে বিসিএস ক্যাডার চরিত্রে ফারহান: অসংগতিতে ক্ষুব্ধ দর্শক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

নাটকে বিসিএস ক্যাডার চরিত্রের চিত্রায়নে বাস্তবতাবিবর্জিত নানা ভুল তথ্য তুলে ধরায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুশফিক আর ফারহান। গত ১০ সেপ্টেম্বর একটি বেসরকারি চ্যানেলের ডিজিটাল প্ল্যাটফর্মে উন্মুক্ত হয় জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নির্মিত বিশেষ নাটক ‍‍`পথের সাথীকে চিনে নিও‍‍`। গীতিকার মুকুল দত্তের রচনায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া বিখ্যাত গানের শিরোনামে তৈরি এই নাটকটি প্রকাশের পর থেকে দ্রুততম সময়ে ৫১ লাখেরও বেশি দর্শক দেখলেও নাটকের অসংগতি নিয়ে বইছে সমালোচনার ঝড়।

নাটকে সরকারি পদের এমন উপস্থাপনায় ক্ষুব্ধ দর্শক।

নাটকটির কেন্দ্রীয় চরিত্র মইন খানের ভূমিকায় রূপদান করেছেন মুশফিক আর ফারহান। গল্পে দেখা যায়, একসময় চরম অর্থকষ্টে থাকা মইনের সঙ্গে সেই কারণে প্রেমিকার সম্পর্কের ইতি ঘটে। পরবর্তীতে মইন বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও পদে যোগ দেন। বাস্তবে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কয়েক বছর দায়িত্ব পালনের পর পদোন্নতি পেয়ে তবেই এই প্রশাসনিক পদে দায়িত্ব নিতে হয়। প্রথম দিনেই সরাসরি ইউএনও পদে যোগদানের এমন অবাস্তব দৃশ্য দেখে সাধারণ দর্শকেরা ক্ষোভ প্রকাশ করছেন।

শুধু এটিই নয়, নাটকের সংলাপে মইনের পদবী হিসেবে উল্লেখ করা হয়েছে ‍‍`অ্যাসোসিয়েট ম্যাজিস্ট্রেট‍‍`, যার কোনো অস্তিত্ব বাংলাদেশের সরকারি পদমর্যাদায় নেই। একই সঙ্গে নাটকে দেখানো নামফলকে রাজধানী ঢাকার উত্তরাকে উপজেলা হিসেবে উপস্থাপন করায় দর্শকদের চোখে অসংগতিগুলো আরও প্রকট হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে তানভীর খালেদ নামের এক দর্শক মন্তব্য করেন, নাটক নির্মাণের ক্ষেত্রে ন্যূনতম যাচাই-বাছাই করা হচ্ছে না। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, অন্য দেশে সরকারি চাকরির পরীক্ষার সংগ্রাম নিয়ে যত্নশীল কাজ হলেও দেশে ধারাবাহিকভাবে সিভিল সার্ভিসকে ভুলভাবে চিত্রিত করা হচ্ছে।

আরেক দর্শক মোহাম্মদ রবিন পারভেজ তার প্রতিক্রিয়ায় উল্লেখ করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা বিচারিক ম্যাজিস্ট্রেটের পরিবর্তে কাল্পনিক পদ যুক্ত করার আগে নির্মাতাদের সাধারণ তথ্যগুলো যাচাই করা উচিত ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তার এই আধুনিক যুগেও সাধারণ তথ্য না জেনে চিত্রনাট্য সাজানোয় নির্মাতাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে এসব তীব্র সমালোচনা সত্ত্বেও এখন পর্যন্ত নাটকটির পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।

শাহজাহান সৌরভের গল্পে নির্মিত এই নাটকে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। এতে আরও যুক্ত ছিলেন জয়নাল জ্যাক, মিলি বাসার এবং আরকে রেজা। নাটকের আবহসংগীত ও গান তৈরি করেছেন সালাম জিম। এর আগে আনিসুর রহমান রাজিব পরিচালিত ‍‍`সে প্রথম প্রেম আমার‍‍` নাটকেও বিসিএসের পররাষ্ট্র ক্যাডার হিসেবে অভিনেতা ফারহান আহমেদ জোভানের একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গ ও সমালোচনার ঘটনা ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ