1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

বিগ বাজেটে সাত পর্বের সিনেমা, পোস্টারে শ্রীকৃষ্ণের হাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সাগর পিকচার্স এন্টারটেইনমেন্ট এবার বড় পর্দায় নিয়ে আসছে ‘ভগবত মহাপুরাণ’-ভিত্তিক সাত পর্বের সিনেমা ফ্র্যাঞ্চাইজি। এর প্রথম কিস্তির নাম ‘শ্রীমদ্ভাগবতম পার্ট ১: বিষ্ণুরতা’।

সিনেমাটির প্রথম টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাপী ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

‘বিষ্ণুরতা’ শব্দের অর্থ ‘যিনি সর্বদা বিষ্ণুর সুরক্ষায় থাকেন’। ‘ভাগবত মহাপুরাণ’-এ এই নামটি রাজা পরীক্ষিতের সঙ্গে সম্পর্কিত। প্রথম পর্ব থেকেই ফ্র্যাঞ্চাইজিটি ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে গড়ে উঠবে। ভক্তি, ধর্ম এবং মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ককে ঘিরে তৈরি হবে এর বিস্তৃত আধ্যাত্মিক জগত।

‘শ্রীমদ্ভাগবতম পার্ট ১: বিষ্ণুরতা’ যৌথভাবে পরিচালনা করছেন আকাশ সাগর চোপড়া ও অমৃত সাগর চোপড়া। তারা সাগর পিকচার্স এন্টারটেইনমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কনটেন্ট বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। দুজনই প্রয়াত চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক রামানন্দ সাগরের নাতি।

সাগর পিকচার্স এন্টারটেইনমেন্টের সবচেয়ে পরিচিত কাজগুলোর একটি ১৯৮৭ সালের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রামায়ণ’। রামানন্দ সাগরের নির্মিত সেই সিরিজ এক প্রজন্মের দর্শকের কাছে মহাকাব্য ‘রামায়ণ’-কে নতুনভাবে পরিচিত করে তুলেছিল।

‘ভগবত মহাপুরাণ’কে সিনেমায় তুলে ধরার আগে প্রায় ছয় বছর ধরে এর বিভিন্ন দিক নিয়ে গবেষণা করেছেন নির্মাতারা। তাদের ভাষ্য, এই বিশাল আখ্যানকে সাধারণ সিনেমার কাঠামোয় সীমাবদ্ধ করা সম্ভব নয়। তাই এর জন্য প্রয়োজন হয়েছে বড় পরিসরের একটি সিনেমাটিক ক্যানভাস।

নির্মাণে ভক্তিমূলক চিত্রকলা, ভাস্কর্য ও প্রচলিত ধর্মীয় চিত্রকল্প থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। নির্মাতাদের লক্ষ্য, দর্শকের পরিচিত ও শ্রদ্ধার পাত্র ধর্মীয় প্রতিকৃতিগুলোকে আধুনিক সিনেমার প্রযুক্তি, বাস্তবতা ও বড় পরিসরের ভিজ্যুয়ালের মাধ্যমে পর্দায় জীবন্ত করে তোলা।

সিনেমাটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ২০২৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে প্রিমিয়াম ফরম্যাটসহ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘শ্রীমদ্ভাগবতম পার্ট ১: বিষ্ণুরতা’। পরবর্তী সময়ে সিনেমাটির মুক্তি ও অন্যান্য তথ্য বিস্তারিতভাবে জানাবে নির্মাতা প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ