1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৮ Time View

ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান।

তিনি বলেছেন, একটি সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরার শ্যামনগরে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে পথসভা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক সুলাইমান কবিরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না।

প্রধান অতিথির বক্তব্যে ড. মনিরুজ্জামান বলেন, দীর্ঘ আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার জুলাই সনদে উপনীত হয়েছে এবং ৩৩টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সংসদে এক ধরনের বক্তব্য দিয়ে বাইরে এসে সাধারণ মানুষকে অন্যভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। ধর্মপ্রাণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে জান্নাতের টিকিটের মতো নানা আবেগী বক্তব্য দেওয়া হচ্ছে। এভাবে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ড. মনিরুজ্জামান আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেননি। সরকারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রও মেনে নেওয়া হবে না।

একটি রাজনৈতিক দল ও তাদের মিত্রদের সমালোচনা করে তিনি বলেন, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় শ্যামনগরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নবগঠিত উপজেলা বিএনপির কমিটির সফলতা কামনা করেন।

সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবু সাইদ, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গোলাম আলমগীর, গাজী শহিদুজ্জামান, গাজী শাহ আলম, আবুল খায়ের মল্লিক, আজিজুল হক, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, উপজেলা মহিলা দলের আহ্বায়ক নূর জাহান পারভীন ঝর্ণা, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুজ্জামান, সদস্যসচিব সিরাজুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণআন্দোলনের গুরুত্ব তুলে ধরেন। পরে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ