1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় ঢাকা বাংলাদেশ-কানাডার উচ্চপর্যায়ের যোগাযোগের আশা

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ Time View

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দীর্ঘ প্রতীক্ষার পর ৬ আগস্ট সাধারণ দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। দর্শনার্থীদের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা ও অতিরিক্ত ভিড় সামলাতে রাখা হয়েছে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

একসঙ্গে বিপুলসংখ্যক মানুষের ভিড় এড়াতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন। অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে নিয়মাবলী নিচে দেওয়া হলো:

টিকিট মূল্য: প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রতি টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনলাইন স্লট বুকিং: দর্শনার্থীদের এই লিঙ্কে গিয়ে জাদুঘরে প্রবেশের স্লট বুকিং করতে হবে।

স্লট পূর্ণ হলে করণীয়: কোনো নির্দিষ্ট দিনের (যেমন ৬ আগস্ট) সব স্লট বুকড হয়ে গেলে আবেদনকারীকে পরবর্তী দিনের খালি থাকা সময় বেছে নিতে হবে। অনুমোদিত সময়েই কেবল দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন।

প্রথম দিন শহীদ পরিবারের জন্য সংরক্ষিত: উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

সংবাদকর্মীদের বিশেষ ভিজিট: প্রধানমন্ত্রীর উদ্বোধনী কার্যক্রম শেষে সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখা হবে।

সাধারণ দর্শনার্থীদের প্রবেশ: সাধারণ জনগণ ৬ আগস্ট থেকেই অনলাইনে কাটা টিকিটের মাধ্যমে জাদুঘরে প্রবেশ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ