1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার: রিজভী প্রেমিকের সঙ্গে ঠাট্টা করাই কাল হলো রিধিকার বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার: প্রধানমন্ত্রীর প্রেস সচিব মনির হত্যা মামলায় সাবেক এমপি মিলন গ্রেপ্তার বিএনপির সাড়ে ৪ হাজারের বেশি নেতাকর্মী ক্রসফায়ারের শিকার হয়েছেন: আইনমন্ত্রী নেইমারের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি, পুরোনো শত্রুতায় ফের উত্তাপ ‘অটোরিকশায় সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে রেজিস্ট্রেশন নয়’ পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে : বাণিজ্যমন্ত্রী ছয় মাসে একবারও রাজনৈতিক নিপীড়ন হয়নি : মাহদী আমিন

আজ ঢাকায় আসছেন দ. কোরিয়ার বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫১ Time View

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে আজ সোমবার (০৩ আগস্ট) ঢাকায় আসছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও সম্পদমন্ত্রী কিম জং-ক্বান। জানা গেছে, তার সফরে দ্বি-পক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ এবং প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সেপা) নিয়ে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্র জানায়, সফরকালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

দুই দেশের আলোচনায় তৈরি পোশাক, প্রযুক্তি, ইলেকট্রনিক্স, অবকাঠামো, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং নতুন শিল্পখাতে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া বর্তমানে সেপা চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে এ নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে। সর্বশেষ জুলাই মাসে সিউলে সেপা আলোচনার পঞ্চম দফা বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ২০২৬ সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা গুরুত্বপূর্ণ। প্রযুক্তি স্থানান্তর, উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এই সফর নতুন সুযোগ তৈরি করতে পারে।

দক্ষিণ কোরিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ অংশীদার। দেশটির বহু প্রতিষ্ঠান বাংলাদেশে উৎপাদন ও রপ্তানিখাতে কার্যক্রম পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ