1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৭ Time View

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
হবিগঞ্জ জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেছেন।

বৃহস্পতিবার সকালে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন বৃন্দাবন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, পৌর ছাত্রদল নেতা মুজাক্কির হোসেন, ছাত্রদল নেতা এম এইচ শিমুল, বৃন্দাবন কলেজ ছাত্রদল নেতা আল সাইমন, জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইসতি, শেখ সাব্বির, নাজমূল হোসেন অবি ও রক্সি ইসলাম।

মামলার প্রতিক্রিয়ায় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘জুলাই আন্দোলনসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ও অসংখ্য মামলার প্রধান আসামি হয়েছি। আর গতকালকের ঘটনায় যেখানে আমি বা আমার সংগঠন জড়িত না সেখানেই আমাকে প্রধান আসামি করা হয়েছে, যা নিন্দনীয়। আমি এর তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। পাশাপাশি এটাই বলতে চাই— এনসিপির নেতৃবৃন্দ আর শেখ হাসিনার সরকারের মধ্যে আর কোনো তফাৎ রইল না।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা এফআইআর হয়েছে। ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০জনকে আসামি করা হয়েছে। মামলার কপি ইতিমধ্যে আমরা আদালতে প্রেরণ করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ