মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান।
ওই পোস্টে সারজিস লেখেন, উত্তরাঞ্চলের জুলাই পদযাত্রা রোডম্যাপ অনুযায়ী বুধবারের (২৯ জুলাই) মৌলভীবাজার জেলার দুইটি পদযাত্রা সাময়িক স্থগিত থাকবে।
এর পরিবর্তে এদিন বিকাল ৩টায় হবিগঞ্জ শহরে এনসিপির উপরে বিএনপির ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে।
ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব জনাব আখতার হোসেন এমপি।
উপস্থিত থাকবেন এনসিপির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এমপি।
এছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ এমপি ও সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।