1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

হাসপাতাল মানুষের আস্থা ও ভরসার সর্বোচ্চস্থল, সেবায় স্বচ্ছতার ওপর জোর তথ্যমন্ত্রীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৮ Time View

জেলা প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি ও কার্যকর কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, হাসপাতাল কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়, এটি সাধারণ মানুষের ভরসা ও আস্থার সর্বোচ্চ স্থল। রোগীদের মানসম্মত ও উন্নত সেবা নিশ্চিত করতে হলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি আনা আবশ্যক।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য খাতের সার্বিক সংস্কার, প্রশাসনিক স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের গৃহীত নানামুখী উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, জাতীয় পর্যায়ে প্রণীত পরিকল্পনাগুলোর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। চিকিৎসাব্যবস্থায় স্বচ্ছতা, সুশাসন এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষ আরও দ্রুত ও মানসম্মত সেবা লাভ করবে। জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি সততা ও সঠিক দায়িত্ববোধ—এ কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রকল্পের পাশাপাশি মানুষের দৈনন্দিন চিকিৎসা সংকট নিরসনে সবাইকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

বিভাগীয় এই প্রধান হাসপাতালের সংকট ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরে তথ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, দক্ষ জনবল সৃষ্টি, ডিজিটাল স্বাস্থ্যসেবা চালুকরণ এবং সর্বোপরি একটি রোগীবান্ধব পরিবেশ গড়ে তোলার মাধ্যমে শেবাচিম হাসপাতালকে একটি আধুনিক সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। স্থানীয় জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি আঞ্চলিক হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর, বরিশাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবার বর্তমান চিত্র তুলে ধরেন এবং চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়নে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ