1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, দেয়ালে বিরোধী পোস্টার সিলেটে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে আটক ১২ নেতাকর্মী নিষিদ্ধ আ.লীগের চাঁদপুর জেলার সভাপতিসহ আটক ৩০ জামায়াতের দ্বীন-ইসলাম আমাদের নয়: আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী শেরপুরে ‘মসজিদ কমিটি নিয়ে’ মারামারিতে বিএনপি নেতার মৃত্যু ৫৫ সেঞ্চুরির ওপরে সেই ৪৩ রান অভিনব প্রতারণায় ব্যাটসম্যানকে আউট করে নিষিদ্ধ ‘ক্লিকি পন্টিং’ ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ

২৯ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল: হানিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২
  • ১৯৫ Time View

চলতি মাসের ২৯ তারিখে আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল অনুষ্ঠানের অবকাঠামোগত প্রস্তুতির অগ্রগতি দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হানিফ বলেন, “২৯ ডিসেম্বর কাউন্সিল করার জন্য আওয়ামী লীগ সার্বিকভাবে প্রস্তুত। সুতরাং নির্দিষ্ট সময়েই কাউন্সিল সম্পন্ন হবে।”

কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যানকে বেছে নেওয়ার কারণ সর্ম্পকে তিনি বলেন, “ঐতিহাসিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের গুরুত্ব রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা মূল শক্তি এখান থেকে অর্জিত হয়েছে। বিজয়ের মাসে সেই চেতনাকে উজ্জীবিত করতে এ ঐতিহাসিক স্থানকে বেছে নেওয়া হয়েছে।”

এছাড়া এবারের কাউন্সিলে অধিক সংখ্যক নেতা-কর্মী অংশ নেবে। যা অন্য যে কোনো জায়গায় সংকুলান দেওয়াটা কঠিন হবে। তাই অধিক সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণ সুবিধাজনকভাবে নিশ্চিত করতে এ জায়গাটা বেছে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ