1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামিরা খান মাহি হলেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬, মুকুট পরালেন তানজিয়া মিথিলা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীর সব সড়কজুড়ে মিছিল, জনসমুদ্র নয়াপল্টন ঢাকা-আরিচা মহাসড়কে ককটেল বিস্ফোরণ প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তারেক রহমানের নেতৃত্বে র‍্যালি রাজধানীতে ২৬ নভেম্বর শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো’ ঢাকায় এক রাতে পাঁচ স্থানে ৮ ককটেল বিস্ফোরণ, বাসে আগুন সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে সুলতান-দুলু-মাজেদ নোয়াখালী-চট্টগ্রাম-সিলেট পুনরুদ্ধারের দাবি বিজেপি এমপির, নতুন বিতর্ক দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

ফুটবল থেকে রোনালদোর বিদায় যেন এমন না হয়, চাওয়া মরিনিয়োর

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

রোনালদোর কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে বলে মনে করেন তার সাবেক কোচ।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জুজে মরিনিয়ো। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কোচের সঙ্গে দ্বন্দ্বের পর পর্তুগাল জাতীয় দলকে বিদায় বলে দিলেও, ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে বলে মনে করেন জুজে মরিনিয়ো। তাই এটিকে ঠিক ‘অবসর’ হিসেবে দেখতে রাজি নন তিনি। রেয়াল মাদ্রিদ কোচের চাওয়া একটাই- ফুটবল থেকে এই মহাতারকার বিদায় যেন এবারের চেয়ে ভিন্ন হয়।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ডেনমার্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচের আগে অনুমতি ছাড়াই রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান এবং আর ফেরেননি। পরবর্তীতে তিনি অভিযোগ করেন, কোচ জর্জে জেজুস তাকে দেওয়া কথা না রাখায় তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নেন।

ওই ঘটনায় পরে তাকে এক মাসের নিষেধাজ্ঞা দেয় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। অনেকে ভেবেছিলেন, রোনালদো হয়তো ভবিষ্যতে আবার জাতীয় দলের হয়ে খেলবেন। কিন্তু ৪১ বছর বয়সি ফরোয়ার্ড বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেন।

যখন রেয়াল মাদ্রিদে রোনালদোর কোচ ছিলেন মরিনিয়ো। ছবি: রয়টার্স

লা লিগায় ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে রোনালদোর অবসর নিয়ে প্রশ্নে নিজের অভিমত তুলে ধরেন মরিনিয়ো।

“এটি অবসর নয়। তার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। যারা তাকে চেনেন, তারা জানেন যে, তার ক্যারিয়ারে এখনও অনেক লক্ষ্য অর্জন করা বাকি আছে।

“আমি চাই, যেদিন সে ফুটবল থেকে চূড়ান্ত অবসর নেবে, সেই দিনটি যেন গতকালের (জাতীয় দল থেকে অবসর ঘোষণার) চেয়ে ভিন্ন হয়।”

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রেয়াল মাদ্রিদে রোনালদোর কোচ ছিলেন মরিনিয়ো।

ক্যারিয়ারে হাজার গোলের পথে ছুটে চলা রোনালদো ভবিষ্যতে কোচ হতে পারেন কি না, এমন প্রশ্নের উত্তরে সবকিছু সময়ের হাতে ছেড়ে দেন মরিনিয়ো।

“তার মনে কী চলছে, আমি জানি না। তবে এ বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি, কারণ সে এখনও একজন ফুটবল খেলোয়াড়।”

করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই

ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ