1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭৮ Time View

ইংল্যান্ডকে সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওনেল স্কালোনির দল। আজ
রবিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মহারণ অনুষ্ঠিত হবে।

পুরো টুর্নামেন্টে অপরাজিত আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছে তারা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে চেনা ৪-৪-২ ফরমেশনেই খেলার কথা আর্জেন্টিনার। আক্রমণে হুলিয়ান আলভারেজের সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও লিওনেল মেসি।

গোলপোস্টের নিচে আবারও দেখা যাবে এমিলিয়ানো মার্তিনেজকে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। রক্ষণে তার সামনে থাকবেন পরিচিত মুখগুলোই।

ডান দিকে রক্ষণ সামলাবেন নাহুয়েল মলিনা। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ দিকে রক্ষণে থাকবেন নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠে শক্তি ও রক্ষণাত্মক দায়িত্ব সামলাবেন লিয়ান্দ্রো পারেদেস। সৃজনশীল ভূমিকায় এগিয়ে থেকে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডান দিকে থাকবেন রদ্রিগো দে পল।

আক্রমণভাগে জোড়া ফরোয়ার্ডের ডান দিকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। তার সঙ্গী হবেন হুলিয়ান আলভারেজ, যিনি সেমিফাইনাল পর্যন্ত আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের সৃষ্টিশীল ভরসা এখনো মেসিই, আর গোল করার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন আলভারেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ