1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

রামেকে হামে সপ্তাহজুড়ে মৃত্যু শূন্য, বাড়ছে নতুন রোগী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৬৪ Time View

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) গেল এক সপ্তাহে হাম উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এমন খবর স্বস্তির হলেও প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর চাপ। এতে হাসপাতালে চাপ বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সাত দিনে নতুন করে মোট ১০৮ জন হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ১২১ জন। যদিও সপ্তাহের শুরুতে রোগী কমার প্রবণতা ছিল, শেষের দিকে আবার রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

সবশেষ ২ মে’র তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন মাত্র ৪ জন। এতে বর্তমানে হাম লক্ষণ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে। যা গত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২৬ এপ্রিল ভর্তি ২২ জন ও ছাড়পত্র ৪৬ জন হওয়ায় রোগী কমে ১২০ জনে নেমে আসে। ২৭ এপ্রিল রোগী ছিল ১১০ জন, ২৮ এপ্রিল ১০৯ জন। তবে ২৯ এপ্রিল থেকে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়—সেদিন রোগী বেড়ে দাঁড়ায় ১১৩ জনে। ৩০ এপ্রিল ১১৬ জন এবং ১ মে ১১৪ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্র আরও জানায়, এ পর্যন্ত হাম লক্ষণ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৪ জনে। যদিও গত এক সপ্তাহে হামে কোনো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৫৩ জনের। মৃত্যু হার কমে আসা স্বস্তির হলেও নতুন রোগী বাড়ার বিষয়টি উদ্বেগজনক। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামের নতুন করে ২১ জন রোগী ভর্তি হয়েছে। ছুটি পেয়েছে চারজন। বর্তমানে সাসপেক্টেড হামে চিকিৎসাধীন রয়েছেন ১৩১ জন রোগী। সাসপেক্টেড হামের মোট ভর্তি রোগী ৮৯৪ জন। এছাড়া সর্বমোট সাসপেক্টেড হামে মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ