1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

কখনো হাল ছাড়িনি : মিম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

চ্যালেঞ্জ জয় করে শোবিজে দেড় দশকেরও বেশি সময় ধরে কাজ করছেন বিদ্যা সিনহা মিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন তিনি। নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান, সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা।

তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’ গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেরই উত্থান দ্রুত হয়, কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যান অনেকেই।

মিম মনে করেন, ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য, ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’

প্রতিটি মানুষের জীবনেই ব্যর্থতা আসে, কাজ থমকে যায়। মিমও এর ব্যতিক্রম নন। তবে প্রতিকূল পরিস্থিতিতে দমে যাওয়ার পাত্রী তিনি নন।

নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে ‘না, এটা পারছি না’, ওকে ফাইন, ‘এটা হচ্ছে না’, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ