1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

আমরা ব্যর্থ হলে গভীর অন্ধকারে তলিয়ে যাবে বাংলাদেশ: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২০ Time View

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আমরা দেশের মানুষের পাশে আছি। আমরা ব্যর্থ হলে এই দেশ গভীর অন্ধকারের দিকে তলিয়ে যাবে। যদি রাজনৈতিক অপসংস্কৃতি সামনে আসে, আমরা ব্যর্থ হলে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপিকে নিয়ে অনেকেই মিথ্যা প্রচারণায় নেমেছেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ১০ বছর পরে তনু হত্যা মামলার প্রথম আসামি গ্রেফতার হয়েছে। একটি স্বপ্নের বাংলাদেশ ধরে এগিয়ে যাচ্ছি। গণঅভ্যুত্থানের পর দেশ অর্থনৈতিকভাবে ঝুঁকির মধ্যে ছিল, তারপর যুদ্ধ শুরু। এরকম একটি নাজুক অর্থনীতির মধ্যেও এতদিন তেলের দাম বাড়ানো হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদকে ধারণ করে এবং এটিকে দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা হিসেবে দেখে। ১৯৭১, ১৯৯০ ও ২০২৪—এই তিনটি অধ্যায় বাংলাদেশের ইতিহাসে সমানভাবে গুরুত্বপূর্ণ, তাই বিভক্তির কোনো সুযোগ নেই।

অনৈতিকতায় ভরপুর আইনজীবী-বিচারক চান বলে জানান আইনমন্ত্রী। তিনি বলেন, দুর্নীতির বহুরূপের মধ্যে একটি হলো অর্থনৈতিক, অন্যটি হলো ইন্টেলেকচুয়াল। বিচারক খায়রুল হকদের ইন্টেলেকচুয়াল দুর্নীতির কারণে গত ১৭ বছর দেশের হাজার হাজার মানুষ ক্রসফায়ার, শত শত মানুষ গুমের শিকার হয়েছেন। তেমনি ৬০ লক্ষের ওপর বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ