1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

রাশিয়ার তেলের দিকে ঝুঁকছে আরো এক দেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে একধরণের অস্থিরতা তৈরি হয়েছে। এবার সেই অস্থিরতা মোকাবেলায় রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে থাইল্যান্ড।

সম্প্রতি ‘দ্য নেশন’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক পুয়াংকেটকেও দুই দেশের মধ্যে চলমান এই বাণিজ্যিক আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থাইল্যান্ড সরকার ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে যোগাযোগ করেছে এবং রাশিয়াও তাদের কাছে তেল বিক্রির বিষয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছে।

দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল মনে করেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস থেকে তেল সংগ্রহের সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বর্তমানে থাইল্যান্ডের কাছে প্রায় ৯৫ থেকে ১০০ দিনের জ্বালানি তেলের মজুদ থাকলেও চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদি সরবরাহের ক্ষেত্রে এক বড় অনিশ্চয়তা তৈরি করেছে। এই ঝুঁকি এড়াতেই রাশিয়ার মতো বড় তেল উৎপাদনকারী দেশের সঙ্গে চুক্তির পথে হাঁটছে দেশটি।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও সাধারণ মানুষের স্বস্তি দিতে সচেষ্ট ব্যাংকক।
থাইল্যান্ডের পরিবহণমন্ত্রী পিপাত রাতচাকিতপ্রকাশরণ রয়টার্সকে জানান, অভ্যন্তরীণ বাজারে ডিজেলের দাম প্রতি লিটারে ৩৩ বাথ বা ১.০২ ডলারের মধ্যে সীমাবদ্ধ রাখার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই কঠিন সময়ে সাধারণ নাগরিকদের ওপর যেন বাড়তি চাপের বোঝা না পড়ে, সেটিই এখন থাইল্যান্ড সরকারের প্রধান লক্ষ্য।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ