1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান মন্ত্রী তালায় আসামি ছিনিয়ে নিয়ে পুলিশকে অবরুদ্ধ, পরে উদ্ধার ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা নার্সিং অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হলেন মোসলেমা নাজনীন ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোগীর মৃত্যু: ইসলামী ব্যাংক হাসপাতালে গন্ডগোল, থানায় দুই পক্ষের অভিযোগ দেশের কত জেলা ঘুরেছেন? নিজের ভাইরাল ট্রেন্ড ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে শেষবারের মতো আর্জেন্টিনার ক্যাম্পে মেসি ঢাকা মেডিকেলের টয়লেটে ঝুলছিল নারীর রক্তাক্ত লাশ, মিলেছে রক্তমাখা ছুরি সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হুসাইন। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও ফাউন্ডেশনের সদস্য ড. এম কামাল উদ্দিন জসিম এবং ব্যাংকটির কোম্পানি সচিব ও ফাউন্ডেশনের সদস্য মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনিসুল হক।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জসিম উদ্দীন, এজিএম কবির উদ্দীন ও আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী, স্কুলের সমন্বয়ক ড. খন্দকার উম্মুল খাইরুন ফাতিমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্ব শেষে প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জহির হুসাইন বলেন, শিক্ষার্থীদের কেবল একাডেমিক সাফল্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের নৈতিকতা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও সুপ্ত প্রতিভা উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ