1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯% এআই নিয়ে বাংলাদেশের নেতৃত্বাধীন প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ অর্থ আত্মসাৎ মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত : ঢাকা ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ বদরুন্নেসা কলেজে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির অনুদান

ইসরায়েলি বাহিনীর গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

গাজার রাফাহ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে আল জাজিরা আরবি জানিয়েছে। খবর মিডল ইস্ট আইয়ের।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা বর্তমানে গাজার প্রায় ৫৮ শতাংশ এলাকা দখলে রেখেছে, যার মধ্যে রাফাহও রয়েছে।
রাফাহ সীমান্ত শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যরা গুলি চালায়, এতে দুইজন ফিলিস্তিনি নিহত হন।

এদিকে আরবি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের ডজনখানেক তাবু বুধবারের ভারি বৃষ্টিতে প্লাবিত হয়েছে।

রাফাহের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, দক্ষিণ গাজা থেকে তারা ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের কাছ থেকে সাহায্যের জন্য অসংখ্য ফোন পাচ্ছে। ভারি বৃষ্টিতে পরিবারগুলো তাবুর ভেতর আটকা পড়ে আছে বলে জানানো হয়েছে।

ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজার প্রায় পুরো জনসংখ্যাই বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুই মাসেরও বেশি সময় ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী আশ্রয় নির্মাণ শুরু হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ