1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

শিবির ঠেকাতে ছাত্রলীগ-যুবলীগকে ডাকা ঠিক হয়নি : জলিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১২
  • ১২৯ Time View

জামায়াত-শিবির ঠেকাতে ছাত্রলীগ ও যুবলীগকে রাস্তায় নেমে আসতে স্বরাষ্ট্রমন্ত্রীর আহবানে রাষ্ট্রীয় পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল জলিল।

তিনি বলেন, জামায়াত-শিবিরকে প্রতিহত করতে তার কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তবুও ছাত্রলীগ ও যুবলীগকে প্রতিহত করতে ডাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং সরকার প্রশাসনিকভাবে দূর্বল বলে প্রতিয়মান হবে।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মরহুম আখতারুজ্জামান বাবুর স্মরণ সভা ও জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলা প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল জলিল আরো বলেন, মন্ত্রীরা অতি কথন বলেন। প্রশাসন থাকতে এভাবে কাউকে কল করাটা রাজনৈতিক বিবেচনায় গ্রহণযোগ্য হতে পারে না। জামায়াত-শিবিরকে পুলিশ প্রশাসন দিয়ে প্রতিহত করতে হবে। এ সময় তিনি ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে নয় বরং মানুষের কাছে গিয়ে গণজাগরণ সৃষ্টি করে তাদের প্রতিহত করতে হবে।

বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা লায়ন মজিবুর রহমানের সভাপতিত্বে আরো সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, মহানগর আ’লীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজউদ্দিন মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ