1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শনিবার দেশব্যাপী ছাত্রলীগের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

বরিশালের জনসভায় ছাত্রলীগ নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার সকালে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করবে ছাত্রলীগ।

মানববন্ধন থেকে বেগম জিয়ার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাবে সংগঠনটি। অন্যথায় তারা আরও শক্ত কর্মসূচি হাতে নেবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর বরিশালে বিএনপি আয়োজিত এক জনসভায় বেগম খালেদা জিয়া ছাত্রলীগকে সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষক, অস্ত্রধারী, দখলদার ও লুটেরা সংগঠন উল্লেখ করে সংগঠনটির কঠোর সমালোচনা করেন।

এর প্রতিবাদে পরদিন ২০ নভেম্বর ছাত্রলীগ ৪ দিনব্যাপী জাতীয় কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শনিবার দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করবে।

কেন্দ্রীয়ভাবে দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। একই সময়ে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করবে স্ব-স্ব ইউনিট ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ