1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৩০ ব্যাংকের ‘বন্ধ সেবা’ চালুর নির্দেশ ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব ‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯% এআই নিয়ে বাংলাদেশের নেতৃত্বাধীন প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ অর্থ আত্মসাৎ মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড আন্তর্জাতিক অনুদান প্রতিযোগিতায় বাংলাদেশের প্রকল্প আহ্বান রসাটমের রোহিঙ্গা সংকট এখন বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের সঙ্গে জড়িত : ঢাকা ডিজিটাল ব্যাংকিং সেবায় বিঘ্ন; কী বলছে বাংলাদেশ ব্যাংক? নারায়ণগঞ্জ আদালতে বিএনপিপন্থী দুইপক্ষের আইনজীবীদের হাতাহাতি, পিপি আহত কঙ্গো গোলরক্ষকের অনিয়ম জেনেও ফিফার বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি পুতিনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ Time View

রুশ পতাকাবাহী ট্যাংকারে হামলা চালানোয় ইউক্রেনের বন্দর, জাহাজে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া দেশটিকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রুশ জাহাজে হামলাকে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা হিসেবে উল্লেখ করে পুতিন বলেন, “ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে।”

“দ্বিতীয়ত যদি এসব দস্যুতা চলতে থাকে। আমরা সম্ভাব্যতা যাচাই করব— আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব— যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপর হামলার চালানোর কথা।”

যদি এগুলো না করা হয় তাহলে ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন ৭৩ বছর বয়সী পুতিন। তিনি বলেন, “সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে, তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কি না।”

গত দুইদিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তি করতে মস্কোতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জের্ড ক্রুসনার। গতকাল মধ্যরাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী তারা আলোচনা করেন। তবে এ আলোচনা ফলপ্রসু হয়নি বলে জানিয়েছেন ইউরি উসাকোভ।

সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট, আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ