1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

স্ত্রী গৌরীর কাছে ইন্টারভিউ দিয়ে শাহরুখের নায়িকা হন অমৃতা!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১২৬ Time View

শাহরুখ খানের জনপ্রিয় সিনেমা ‘ম্যায় হুঁ না’–তে অমৃতা রাওয়ের জায়গায় প্রথমে চূড়ান্ত হয়েছিলেন আয়েশা টাকিয়া। কিন্তু শুটিং শুরুর মাত্র দুই সপ্তাহ আগে প্রকল্প থেকে সরে যান তিনি। সম্প্রতি নিজের এক ভ্লগে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন ছবির পরিচালক ফারাহ খান।

২০০৪ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় হুঁ না’ সিনেমার মাধ্যমেই পরিচালনায় আসেন কোরিওগ্রাফার ফারাহ খান। সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমৃতা রাও। কিন্তু ফারাহর কথায়, শুরুতে সেই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল আয়েশা টাকিয়াকে।

নিজের ভ্লগে অমৃতা রাওয়ের বাড়িতে গিয়ে ফারাহ বলেন, ‘শুটিং শুরু হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে সব প্রস্তুতি সম্পন্ন, এমনকি দার্জিলিঙের লোকেশনও বুক হয়ে গিয়েছিল। তখনই জানতে পারি, আয়েশা ছবিটি করতে পারবে না।’

ফারাহ জানান, আয়েশা তখন ইমতিয়াজ আলির একটি ছবির কাজে ব্যস্ত ছিলেন। বলেন, ‘আমি ওকে ফোন করে বলেছিলাম, পোশাক-পরিচ্ছদ কিছুই তৈরি হয়নি। তখন আয়েশা জানায়, ইমতিয়াজের ছবির শুটিং চলায় ‘ম্যায় হুঁ না’-তে কাজ করা সম্ভব নয়।’

নায়িকা পরিবর্তনের পর শাহরুখ খানের স্ত্রী ও ছবির সহপ্রযোজক গৌরী খান ফারাহকে পরামর্শ দেন অমৃতা রাওয়ের সঙ্গে দেখা করতে। ফারাহ বলেন, ‘গৌরী বলেছিলেন, অমৃতাকে একবার দেখো। প্রথমে ওকে দেখে আমার মনে হয়নি চরিত্রের সঙ্গে মেলে, কারণ ও সাধারণ পোশাকে ছিল। পরে অডিশনে কান্নার দৃশ্যটা করতে দিই। ক্যামেরার সামনে ও একেবারে অন্য মানুষ; দারুণ তীব্রতা ছিল অভিনয়ে।’

সেই পরীক্ষাতেই সবার মন জয় করেন অমৃতা, এবং শেষ পর্যন্ত ছবিতে জায়গা পান তিনি। ‘ম্যায় হুঁ না’ মুক্তির পর অমৃতার অভিনয় প্রশংসিত হয়, আর ফারাহ খানের পরিচালনাতেও শুরু হয় নতুন অধ্যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ