1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী বসুন্ধরা স্পোর্টস সিটির তিন মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’ মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চায় ঢাকা ৩০ ব্যাংকের ‘বন্ধ সেবা’ চালুর নির্দেশ ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব ‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯% এআই নিয়ে বাংলাদেশের নেতৃত্বাধীন প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ

ন্যাটোকে হারানো অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: রুটে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৪ Time View

সামরিক জোট ন্যাটোকে হারানো অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তার দাবি, জোটের ঐক্য ও সম্মিলিত শক্তিই একে ‘অজেয়’ করে তুলেছে, আর এই কারণেই কোনও প্রতিপক্ষই ন্যাটোর কোনও সদস্য রাষ্ট্রের ওপর হামলার সাহস করবে না।

রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সফরকালে ন্যাটোর মহাসচিব এসব কথা বলেন। বুধবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দানের সঙ্গে বুখারেস্টে এক যৌথ সংবাদ সম্মেলনে রুটে বলেন, ন্যাটোর মূল নীতিই হলো সম্মিলিত প্রতিরক্ষা।

তিনি বলেন, “যদি এই দেশটি (রোমানিয়া) আক্রমণের শিকার হয়, তাহলে আরও ৩১টি দেশ রোমানিয়ার সাহায্যে এগিয়ে আসবে। এভাবেই ন্যাটো কাজ করে। আর আমি মনে করি, এ কারণেই আমাদের হারানো অসম্ভব— সম্পূর্ণ অসম্ভব। তাই আমি বিশ্বাস করি, কেউ কখনও এমন চেষ্টা করবে না।”

রুটে রোমানিয়ার ‘দৃঢ় ভূমিকা’ এবং কৃষ্ণসাগর অঞ্চলে দেশটির নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্কের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে— বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায়।

রুটে আরও বলেন, রাশিয়ার ড্রোন বারবার রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করছে, যা ন্যাটো অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, “নিরস্ত্রীকরণই আমাদের প্রতিরক্ষার ভিত্তি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি— ন্যাটো প্রস্তুত আছে এবং প্রতিরক্ষার জন্য যা যা প্রয়োজন, তাই করবে।”

সাম্প্রতিক সময়ে রোমানিয়াসহ পূর্ব ইউরোপে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে রুটে বলেন, “ইউরোপে যুক্তরাষ্ট্রের বিশাল উপস্থিতি রয়েছে। এ ধরনের সমন্বয় নিয়মিত বিষয়। এগুলো নিয়ে অতিরিক্ত কিছু ভাবার দরকার নেই।”

রুটে আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ন্যাটোর সহযোগিতা ক্রমেই বাড়ছে, বিশেষ করে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি উন্নয়নে। তিনি বলেন, “এই যৌথ উদ্যোগ এক অসাধারণ সমন্বয়।”

অন্যদিকে রোমানিয়ার প্রেসিডেন্ট দান বলেন, তার দেশ ন্যাটোর পূর্বাংশের প্রতিরক্ষা জোরদার ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ