1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী বসুন্ধরা স্পোর্টস সিটির তিন মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’ মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চায় ঢাকা ৩০ ব্যাংকের ‘বন্ধ সেবা’ চালুর নির্দেশ ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব ‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯% এআই নিয়ে বাংলাদেশের নেতৃত্বাধীন প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ

গাজা থেকে ইসরায়েলে ফেরত পাঠানো হলো আরও এক বন্দির মরদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে আরও এক ইসরায়েলি বন্দির মরদেহ আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস।

ইসরায়েলি সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে এক বন্দির মরদেহ রেডক্রসের কাছে তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে যুদ্ধবিরতি শুরুর পর থেকে সংগঠনটি ২০ জন জীবিত বন্দিকে মুক্তি ও ২২ জনের মরদেহ ফেরত দিলো।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

বুধবার হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, গাজা সিটির পূর্বাঞ্চলের শুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় এবং পরে তা হস্তান্তর করা হয়।

চলমান যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে হামাস এখন পর্যন্ত জীবিত ২০ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে এবং ২৮ জনের মধ্যে ২২ জনের মরদেহ হস্তান্তর করেছে— যাদের বেশিরভাগই ইসরায়েলি নাগরিক।

তবে ইসরায়েল দাবি করেছে, এর আগে পাওয়া একটি মরদেহ তাদের নিখোঁজ বন্দিদের কারও সঙ্গে মেলেনি। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার সূচনা নির্ভর করছে সকল বন্দির মরদেহ ফেরতের ওপর।

অন্যদিকে হামাস বলছে, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে মরদেহ শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়ায় সময় লাগছে।

চুক্তির প্রথম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেওয়া হবে বলে নির্ধারিত হয়েছে। আর প্রত্যেক বন্দির মরদেহের বিনিময়ে ইসরায়েল ১৫ জন ফিলিস্তিনির মরদেহ ফেরত দেবে।

গাজার কর্তৃপক্ষ একাধিকবার অভিযোগ করেছে যে ইসরায়েল যুদ্ধবিরতির আওতায় যেসব ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে, সেগুলোর বেশিরভাগই বিকৃত বা নির্যাতনের চিহ্নযুক্ত ছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের ধারাবাহিক হামলায় গাজায় এখন পর্যন্ত ৬৮ হাজার ৮৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ