1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএটি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মোমশাদ আলী খান এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী অর্থমন্ত্রী বসুন্ধরা স্পোর্টস সিটির তিন মাঠ পরিদর্শন করেছে বিসিবির প্রতিনিধি দল চালু হয়েছে ৩০ ব্যাংকের বন্ধ কিউ-ক্যাশের সব সেবা সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুদের সুরক্ষায় ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’ মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন রোহিঙ্গা প্রত্যাবাসন: আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চায় ঢাকা ৩০ ব্যাংকের ‘বন্ধ সেবা’ চালুর নির্দেশ ৩১ ব্যাংকের ডিজিটাল সেবায় বিঘ্ন: আইটি কনসালট্যান্টকে বাংলাদেশ ব্যাংকে তলব ‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%

জর্জিয়ায় ইউরেনিয়াম কেনার চেষ্টা, ৩ চীনা নাগরিক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০১ Time View

জর্জিয়ার রাজধানী তিবলিসিতে ২ কেজি (৪.৪ পাউন্ড) ইউরেনিয়াম কেনার চেষ্টা করার অভিযোগে তিন চীনা নাগরিককে আটক করেছে দেশটির নিরাপত্তা সংস্থা।

এক বিবৃতিতে জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিস জানায়, সন্দেহভাজনরা এই পারমাণবিক পদার্থটি রাশিয়া হয়ে চীনে পাচারের পরিকল্পনা করেছিল। সংস্থাটি আটক অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।

বলা হয়, জর্জিয়ায় অবস্থানরত এক চীনা নাগরিক ভিসা নিয়ম লঙ্ঘন করে বিশেষজ্ঞদের জর্জিয়ায় নিয়ে আসেন ইউরেনিয়াম অনুসন্ধানের জন্য।
অপরাধী চক্রের অন্য সদস্যরা চীন থেকে পুরো অভিযান সমন্বয় করছিলেন।

আটকের সময় তারা অবৈধ লেনদেনের বিস্তারিত নিয়ে আলোচনা করছিলেন। তবে অভিযুক্তদের পরিচয় প্রকাশ না করা হলেও তারা ইউরেনিয়াম কেনার জন্য ৪ লাখ মার্কিন ডলার দিতে চেয়েছিল বলে জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

সূত্র : আলজাজিরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ