1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী পদ্মার চরে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করবে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হাম উপসর্গে আরো ৮ মৃত্যু শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২১ ব্যাংকের মূলধন ঘাটতি পৌঁছেছে প্রায় ৩ লাখ কোটি টাকায় শুভশ্রীর সঙ্গে আজকাল কথা বলতেও ভয় পান দেব, জানালেন কারণ ইতালির ঘটনার পর ‌‌‘নিজের টিমও আমাকে বর্জন করেছে’, বাঁধনের আক্ষেপ পণ্য আমদানিতে ‘হেজিং’ সুবিধা চালু করলো বাংলাদেশ ব্যাংক ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সমর্থকদের অসদাচরণে পিএসজিকে জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২১২ Time View

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) জয়ের পর সমর্থকদের অসদাচরণের ঘটনায় ক্লাবটিকে জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

গত মে মাসে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জেতে ফরাসি ক্লাবটি। ম্যাচ শেষে পিএসজির সমর্থকরা মাঠে ঢুকে পড়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিশেষ করে গোলপোস্টের পেছনের দিক থেকে হাজার হাজার সমর্থক মাঠে নেমে পড়েন, যাদের নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

এ সময় মাঠে আতশবাজি ফোটানো, জিনিসপত্র ছুঁড়ে মারা, সম্পত্তি ক্ষতিসাধন এবং আপত্তিকর বার্তা প্রদর্শনের মতো কর্মকাণ্ড ঘটে। এসব কারণে পিএসজিকে মোট এক লাখ ৪৮ হাজার ইউরো জরিমানা করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় অঙ্কের জরিমানা ছিল মাঠে প্রবেশ ও আতশবাজি ব্যবহারের জন্য।

উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি বডি আরও জানিয়েছে, উয়েফার প্রতিযোগিতায় পিএসজির একটি ম্যাচের জন্য তাদের অ্যাওয়ে টিকিট বিক্রির ওপর নিষেধাজ্ঞাও প্রয়োগ করা হয়েছে। যদিও এ শাস্তি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ