1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত স্বপ্ন অপূর্ণ রেখেই বিদায় বললেন ম্যাক্সওয়েল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭ সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারছে না বাংলাদেশ, সতর্ক করল বিশ্বব্যাংক বিশ্বে দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

হঠাৎ আমির খানের বাড়িতে ২৫ আইপিএস কর্মকর্তা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৯ Time View

হঠাৎ করেই বলিউড তারকা আমির খানের বাড়িতে হাজির হলেন ২৫ জন আইপিএস কর্মকর্তার একটি দল। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার বাসভবনের বাইরে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

যেখানে দেখা যায়, পুলিশের একাধিক গাড়ি ও একটি বাস আমির খানের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।

সামাজিক মাধ্যমে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে উল্লেখ করা হয়, ২৫ জন আইপিএস অফিসারের একটি দল আমির খানের সঙ্গে দেখা করতে তার বাড়িতে গিয়েছিলেন।
যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি প্রশাসনের তরফে।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে শুরু হয় নানা রকম আলোচনা। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘সরফরোশ ২-এর প্রস্তুতি চলছে।’ আরেকজন লেখেন, ‘আমিরের বাড়িতে নিশ্চয়ই নিমন্ত্রণ ছিল।
’ কেউ আবার মন্তব্য করেন, ‘সিতারে জামিন পর’-এর প্রচারের অংশ হিসেবেই হয়তো এই সফর।

তবে ২৫ জন আইপিএস কর্মকর্তার এই সফর কি ব্যক্তিগত নাকি পেশাগত, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আমির খানের প্রযোজিত সর্বশেষ সিনেমা ‘সিতারে জামিন পর’ গত মাসে মুক্তি পায়। শিশুকেন্দ্রিক এই সিনেমাটি দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলে।
বর্তমানে তিনি কাজ করছেন ‘লাহোর ১৯৪৭’ নামক একটি দেশাত্মবোধক ছবির পোস্ট-প্রোডাকশনে। এতে অভিনয় করেছেন সানি দেওল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ