1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার আইএমএফের চাপানো নয়, নিজেদের সংস্কার বাস্তবায়ন চায় সরকার: উপদেষ্টা তিতুমীর খুনের নগরী ‘খুলনা’ : নিরাপত্তা চেয়েও রক্ষা নেই ১০২-এ থামলেন কিংবদন্তী, অস্কারজয়ী ইভার প্রয়াণ ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স পেল “বছরের সেরা অ্যামিউজমেন্ট পার্ক” বিভাগে বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড ‘আন্তর্জাতিক জাস্টিস সামিটে’ যোগ দিতে তুরস্কে আইনমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি

টপ অর্ডারে ধস, ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৯ Time View

দারুণ বোলিংয়ে ম্যাচের শুরুতেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভেঙে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭ রান তুলেছে সফরকারীরা। ১৩৪ রানের লক্ষ্য ছুঁতে এখনো প্রয়োজন ১১৭ রান, হাতে আছে মাত্র ৫ উইকেট ও ৮৪ বল।

ইনিংসের শুরুতে নতুন বলে আস্থা রাখা হয় স্পিনার শেখ মেহেদীর ওপর। ভালো লাইন-লেংথে বোলিং করে ওভারের শেষ বলে সায়িম আইয়ুবকে রান আউট করে দেন তিনি। এরপর দ্বিতীয় ওভারেই শরিফুল ইসলাম এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোহাম্মদ হারিসকে, যিনি গোল্ডেন ডাকেই সাজঘরে ফেরেন।

তৃতীয় ওভারে ফের ব্যাট হাতে ব্যর্থ হন অভিজ্ঞ ফখর জামান। শরিফুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে করেন ৮ বলে ৮ রান।

চাপ বাড়িয়ে দিয়ে পঞ্চম ওভারে আক্রমণে আসেন তানজিম হাসান সাকিব। তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে করা ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন হাসান নাওয়াজ। পরের বলেই সাজঘরে ফেরেন মোহাম্মদ নাওয়াজ। ফলে মাত্র ১৫ রানে পাকিস্তান হারায় প্রথম পাঁচ উইকেট।

বাংলাদেশের বোলারদের সুসংগঠিত আক্রমণে চরম বিপর্যয়ে পড়েছে পাকিস্তান। এখনো জয়ের জন্য অনেক পথ পাড়ি দিতে হবে তাদের, কিন্তু প্রতিপক্ষের ছড়ানো ফাঁদে সেই পথটা আরও কঠিন হয়ে উঠছে প্রতি ওভারেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ