1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

ভারত সফরে সুচি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
  • ১১২ Time View

মিয়ানমারের গণতন্ত্রপন্থী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি ভারত সফরে এসেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। প্রায় ১৫ বছর গৃহবন্দী থাকা গণতন্ত্রপন্থী নেত্রী সুচির প্রথম ভারত সফর এটি।

সুচি ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি ভারতের জনগণের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করবেন বলেও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। সুচির এই সফর ভারতের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক উন্নয়নে সহায় হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া তিনি দিল্লি কলেজ পরিদর্শন করবেন বলেও জানা যায়। ১৯৬০ সালে তাঁর মা মিয়ানমারের রাষ্ট্রদূত থাকাকালে তিনি দিল্লি কলেজের ছাত্রী ছিলেন।

১৯৯৩ সালে ভারত সরকার সুচিকে সম্মানসূচক জহরলাল নেহেরু পুরস্কারে ভূষিত করে।

উল্লেখ্য, ২০১০ সালের নভেম্বর মাসে কয়েক বছর ধরে সামরিক শাসনে থাকা মিয়ানমারে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন থেইন সেইন। এরপর দেশটি অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নতির পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র মিয়ানামরের উপর থেকে বিভিন্ন ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নেয়। এছাড়া বিশ্বব্যাংক মিয়ানমারকে ঋণ দিতেও সম্মতি জানায়।

আগামি ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমার সফর করবেন বলে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। বারাক ওবামার সফরটি হবে মিয়ানমারে কোন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রথম সফর।

চলতি বছরের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং র‍াজনৈতিক সর্ম্পক শক্তিশালী করার জন্য দুইদিনের এক সফরে মিয়ানমার গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ