1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অভিনেতা নানা পাটেকর মারা গেছেন সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নারীসহ ৩ বিদেশির মৃত্যু, আহত ৩৬ দেশজুড়ে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস রেখে গেছ অমর ইতিহাস: মেসির বিদায়ে রোনালদোর শ্রদ্ধার্ঘ্য | Boishakhi Online ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে, এমআরটি-২সহ ১৩ প্রকল্পে ৬৪৭ কোটি ডলার বিদেশি ঋণ চায় সরকার অর্থনৈতিক সমীক্ষা ছাড়াই বিমান কেনার ধুম চুয়েটে ব্যাংক ঘেরাও, আধা ঘণ্টায় ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন ছাড় সেরা ৫০০ শহরে নেই বাংলাদেশ অগ্রণী ব্যাংকের কয়েক কোটি টাকা আত্মসাৎ, ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার আইএমএফের চাপানো নয়, নিজেদের সংস্কার বাস্তবায়ন চায় সরকার: উপদেষ্টা তিতুমীর

ইরানে অ্যাম্বুল্যান্সে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১১৪ Time View

ইরানের মধ্যাঞ্চলে একটি অ্যাম্বুল্যান্সে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) ইসফাহান প্রদেশের নাজাফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকি জানান, হামলার সময় অ্যাম্বুল্যান্সটিতে একজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছিল। পথে ড্রোন হামলায় অ্যাম্বুল্যান্সটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে চালক, রোগী এবং রোগীর সঙ্গে থাকা একজন স্বজন ঘটনাস্থলেই নিহত হন।

হামলার পরপরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অ্যাম্বুল্যান্সটি পাশের একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে তেহরান থেকেও পাল্টা হামলা শুরু হয়। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ