1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

বিবাহবহির্ভূত সম্পর্ক: সিআইএ প্রধানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১২
  • ১১৬ Time View

বিবাহবহির্ভূত সম্পর্কের দায় স্বীকার করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড পেট্রাউস। প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন। শনিবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা গেছে।

এক বিবৃতিতে পেট্রাউস জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ককে ‘অগ্রহণযোগ্য’ বলেও অভিহিত করেন তিনি।

পেট্রাউস বলেন, ৩৭ বছরেরও বেশি বিবাহিত জীবনের পর বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে আমি অবিবেচকের মতো কাজ করেছি। তিনি আরও বলেন, একজন স্বামী হিসেবে ও একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে আমার এ কাজ মোটেও গ্রহণযোগ্য নয়।

২০১১ সালে সিআইএ প্রধানের পদে যোগ দেন পেট্রাউস। এর আগে তিনি ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেন। ২০০১ সালের ৯/১১-এ টুইন টাওয়ারে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ