1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংকে গ্রাহকের টাকা জমা না করে আত্মসাৎ, সাবেক দুই ম্যানেজারসহ গ্রেপ্তার ৫ শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? সিএমএসএমই ঋণের ৫০০০ কোটি টাকা দ্রুত বিতরণের নির্দেশ বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি দেখে যুবক শনাক্ত অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন ২০২৬: বিদেশনির্ভরতা ও চিকিৎসা ব্যয় কমার আশা

ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৮৫ Time View

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা যুক্তরাষ্ট্র ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করছে। তিনি বলেন, মার্কিন কর্মকর্তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং দুটি দেশকেই ‘দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের লক্ষ্যে কাজ করার’ আহ্বান জানাচ্ছেন। খবর বিবিসির।

এদিকে ভারত ও পাকিস্তানকে দ্রুত যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ বন্ধে প্রয়োজনে দুই দেশকে সহায়তা করার প্রস্তাবও দেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে এই সংঘাতকে খুবই ‘ভয়াবহ’ উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক।
আমি চাই তারা থামুক।’

ট্রাম্প আরো বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। আমি আশা করি, তারা এখন থেকে যাবে। আমি এই সংঘাত বন্ধ দেখতে চাই।
আর এতে যদি আমার পক্ষ থেকে কোনো সহায়তা প্রয়োজন হয় তা আমি করতে প্রস্তুত।’

এ ছাড়া যখন লড়াই শুরু হয়েছিল, তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের মন্তব্য পুনর্ব্যক্ত করে বলেছিলেন যে তিনি আশা করেন সংঘর্ষ ‘দ্রুত’ শেষ হবে এবং ‘একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে’ কাজ করবেন।

প্রসঙ্গত, বুধবার পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ৪৬ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর ও তল্লাশিচৌকিও গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তারা।

ভারতের এই ‘কাপুরুষোচিত’ হামলায় নিহত ব্যক্তিদের প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ