1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাম ও হামের উপসর্গে আটদিনে ৩৬ শিশুর মৃত্যু অগ্রণী ব্যাংকে গ্রাহকের টাকা জমা না করে আত্মসাৎ, সাবেক দুই ম্যানেজারসহ গ্রেপ্তার ৫ শেষ মুহূর্তের গোলে উজবেকিস্তানকে হারাল বাংলাদেশ গঙ্গায় নবায়ন নয়, ‘নতুন বা সংশোধিত’ চুক্তি চায় ঢাকা ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চান ইন্দোনেশিয়ার মন্ত্রী পরিবেশমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে? সিএমএসএমই ঋণের ৫০০০ কোটি টাকা দ্রুত বিতরণের নির্দেশ বাংলাদেশ কেবল জাতীয় স্বার্থেই চুক্তি স্বাক্ষর করে : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি দেখে যুবক শনাক্ত

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, নিহত ১৪

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতার বড়বাজারে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় হোটেলটির ৪২টি কক্ষে ৮৮ জন ছিলেন। মঙ্গলবার বড়বাজারের মেছুয়ার ফলপট্টির মদন মোহন বর্মণ স্ট্রিটের একটি হোটেল এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই হোটেলে আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অগ্নিকাণ্ডের কারণে হোটেলের ভিতরে ধোঁয়া ছড়াতে থাকে। ফলে গ্যাস চেম্বারে পরিণত হয়ে যায় হোটেলটি।
পরে ফায়ার সার্ভিস কর্মীরা জানালার গ্লাস ভেঙে উদ্ধার কাজ শুরু করেন। রাত ৩টা নাগাদ হোটেলের ভেতরে থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে যারা মারা গেছেন তাদের অনেকেই প্রবল ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে মারা গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে এবং তারা তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন কলকাতার মেয়র মনোজ বর্মা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ