1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

মালালার জন্য নোবেল চাই: ৬০ হাজার মানুষের স্বাক্ষর

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১২
  • ১৬৭ Time View

পাকিস্তানে তালেবানের গুলিতে আহত হয়ে ব্রিটেনে চিকিৎসাধীন নারীশিক্ষা-অধিকার কর্মী মালালা ইউসুফজাইকে (১৫) শান্তিতে নোবেল পুরস্কার দিতে ৬০ হাজারের বেশি মানুষ একটি আবেদনে স্বাক্ষর করেছে। মালালা তার এসব শুভাকাঙক্ষীকে ধন্যবাদ জানিয়েছে।

শুক্রবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, মালালাকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি নিয়ে ব্রিটেনে প্রচারণা চালাচ্ছেন নারী-অধিকার কর্মী শাহিদা চৌধুরী। শাহিদা বলেন, মালালা নোবেল শান্তি পুরস্কার পেলে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছাবে যে যারা নারী শিক্ষার জন্য কাজ করেন বিশ্ব তাদের পাশে দাঁড়াবে।

এদিকে ব্রিটেনের কুইন এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মালালা। মেয়ের পাশে থাকা বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই জানান, বেঁচে থাকা ও মনোবল শক্ত রাখার জন্য যেসব শুভাকাঙক্ষী মালালাকে সহায়তা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছে মালালা। হাসপাতালের চিকিৎসকরা জানান, মালালার শারীরিক অবস্থার ক্রমে উন্নতি হচ্ছে।

গত মাসে পাকিস্তানের সোয়াত উপত্যকায় তালেবান হামলায় মালালা গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রিটেনে নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ