1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

রুশ সশস্ত্র বাহিনী প্রধান বরখাস্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১২
  • ১৪৩ Time View

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করেছেন। প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার তিনদিন পর তিনি সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন। বিবিসির খবরে একথা বলা হয়।

জেনারেল ভালেরি গারাসিমভ জেনারেল নিকোলাই মাকারভের স্থলাভিষিক্ত হয়েছেন। ১৯৯৮-২০০৩ সালে চেচনিয়া যুদ্ধে উত্তর ককেশাস কমান্ডের কমান্ডার হিসাবে জেনারেল গারাসিমভ রুশ বাহিনীর নেতৃত্ব দেন। মঙ্গলবার রুশ কর্তৃপক্ষ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পদ বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রি করার একটি দুর্নীতির তদন্ত শুরু করে। মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সার্দিয়ুকভকে বরখাস্ত করে তার অনুগত ও মিত্র সার্গেই শোইগুকে নয়া প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নিয়োগ দেন।

নয়া প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু শুক্রবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সশস্ত্র বাহিনীকে নেতৃত্বদানে যোগ্য ব্যক্তি হিসাবে জেনারেল ভালেরি গারাসিমভকে পরিচয় করিয়ে দেন। জেনারেল গারাসিমভ ১৮ মাস জেনারেল নিকোলাই মাকারভের ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করেন। অতি সম্প্রতি তিনি রাশিয়ার সেন্ট্রাল কমান্ডের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ