1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক কূটনীতির পথ খোলা, তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে যুদ্ধের জন্যও ‘সম্পূর্ণ প্রস্তুত’ আমরা: ইরান আজ বিশ্ব জলাতঙ্ক দিবস চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিংয়ের সঙ্গে সরাসরি সড়ক চায় বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে নামছে বাংলাদেশ অর্থবছরের দুই মাসে বৈদেশিক ঋণ পরিশোধ ৬৯.৯ কোটি ডলার, ছাড় হয়েছে ২৯.৫ কোটি ডলার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচ কারণ আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক রোনালদোকে ছাড়াই হলান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

অন্ধ্রপ্রদেশে বর্ণহিন্দু মেয়েকে বিয়ে করার পরিণতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১২
  • ১৪৬ Time View

বর্ণবাদী হিন্দুরা ভারতের অন্ধ্রপ্রদেশের ধর্মপুরী জেলায় দলিত শ্রেণীর তিনটি বসতিতে অন্তত ২৮৫ টি বসতঘর পুড়িয়ে দিয়েছে। তবে কেউ হতাহত হয়নি। হামলার কথা আঁচ করতে পেরে দলিতরা ভয়ে আশপাশের এলাকায় পালিয়ে যায়। ২০ বছরের মেয়ে দীবা ২৩ বছরের দলিত ইলাবর্ষণকে বিয়ে করায় বর্ণবাদী পিতা নবরাজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এতে ক্ষুদ্ধ হয়ে বর্ণবাদী হিন্দুরা নিন্মজাতের দলিত সম্প্রদায়ের বাড়িঘর পুড়িয়ে দেয়। হিন্দুস্তান টাইমসের খবরে একথা বলা হয়। ৭ নভেম্বর রাতে ক্রুদ্ধ জনতা প্রথমে ইলাবর্ষণের গ্রাম নাথ কলোনি, এ কলোনির পাশের কোন্দামপট্টি ও আন্নানগরে হামলা চালায়। দলিতদের বসতবাড়ি ভস্মীভূত করার জন্য পেট্রোল ব্যবহার করা হয়। গত ১৪ অক্টোবর একটি মন্দিরে ইলাবর্ষণ ও দীবা বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বর্ণবাদী হিন্দুদের হামলার আশঙ্কায় ইলাবর্ষণ ও দীবা পুলিশের ডেপুটি ইন্সপেক্টরের কাছে আশ্রয় চায়। একটি আদালত দীবাকে তার পিতার কাছে ফেরত দেয়ার জন্য ইলাবর্ষণের পরিবারকে নির্দেশ দেয়। কিন্তু দীবা তার পিতার কাছে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। এ দুঃখে পিতা নবরাজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯০ জনকে গ্রেফতার করেছে। আক্রান্ত গ্রামগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ