1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মিয়ানমারের কৌশল কি বন্ধ করতে পারবেন ট্রাম্প? কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু, গুরুতর আহত ২ গণভোটের সঙ্গে গাদ্দারি করে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার স্থানীয় সরকার নির্বাচন: ভোটে আবার ‘আ.লীগ আঁতাত’ ইরানের সঙ্গে বৈঠকের নেতৃত্বে সৌদি প্রিন্স খালিদ বিন সালমান ’কমিউনিটি ইসলামিক’ চালু করল কমিউনিটি ব্যাংক আন্তর্জাতিক চাপের মুখে কোন দিকে যাবে ইসরায়েলের পরিস্থিতি? ভুয়া বিল দেখিয়ে রেলওয়ের ৯৭ লাখ টাকা আত্মসাৎ, দুদকের মামলা সাংবাদিক এনামুল হকের সুস্থতা কামনায় বিএফইউজে-এমইউজে খুলনা …

মহাখালী বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১২
  • ১৮৩ Time View

এবার রাজধানীর মহাখালী বাজারকে ফরমালিনমুক্ত করার উদ্যোগ নিয়েছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ উদ্যোগ বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার মহাখালী কাঁচাবাজারে ফরমালিন ও বিষাক্ত কার্বাইড সনাক্তকরণের জন্য ‘ডি-হাইড্রেড মেশিন’ স্থাপন করা হবে।

প্রধান অতিথি হিসেবে এ‍ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। এ সময় উপস্থিত থাকবেন সংসদ সদস্য মমতাজ বেগম, এফবিসিসিআই’র সভাপতি এ কে আজাদ, প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।

স্ট্যান্ডার্ড  ব্যাংক লিমিটেডের অর্থায়নে এ ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে। এর আগে এফবিসিসিআই’র অর্থায়নে মালিবাগ ও শান্তিনগর বাজারে ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপিত হয়েছে। বাজার দু’টিতে ফরমালিন সনাক্তরণ মেশিন স্থাপনের পর বাজারের বিক্রি বেড়ে যায়। ভোক্তাদের আস্থার সঙ্গে বাজার দু’টি থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে দেখা যায়।

পর্যায়ক্রমে ঢাকার প্রধান প্রধান কাঁচাবাজারগুলোতে ফরমালিন সনাক্তকরণ মেশিন স্থাপন করবে এফবিসিসিআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ