1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২ Time View

রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামকে আটক করা করেছে পুলিশ।

সারদা একাডেমির সহায়তায় আটক করে শনিবার তাকে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে প্রেরণ করেছে রাজশাহী জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, আটক ডিআইজি মোল‍্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন।

জানা যায়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নজরুলসহ আরো কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত‍্যাসহ একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ