1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

আজ থেকে শুরু হচ্ছে রাজ-ফারিণ-মোশাররফের ইনসাফের শুটিং

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৪ Time View

নির্মাতা সঞ্জয় সমদ্দারের নির্মাণে আসছে নতুন সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটিতে নায়ক হিসেবে থাকবেন শরীফুল রাজ; বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মোশাররফ করিম। আজ থেকে শুরু হচ্ছে সিনেমার শুটিং।
সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র খবরটি নিশ্চিত করেছে গণমাধ্যমকে।

সূত্র জানায়, আজ বৃহস্পতিবার থেকে ইনসাফের শুটিং শুরু হবে। ঢাকার ভেতরেই কোনো এক লোকেশনে জ্বলে উঠবে ক্যামেরা লাইট। বিষয়টি নিয়ে সঞ্জয় সমদ্দারের সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘শিগগিরই শুটিং শুরু হচ্ছে।
ঢাকার ভেতরেই হবে। আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’

এদিকে সিনেমাটি নিয়ে এখনও মুখ খুলতে নারাজ ফারিণ। তবে গণমাধ্যমে কথা বলেছিলেন শরিফুল রাজ।
বলেছিলেন, ‘দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চাই। যে কারণে চিত্রনাট্যের ওপর বেশি গুরুত্ব দিই। এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয়। কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা। শুটিংয়ে থাকলে আমার বেশ ভালো লাগে।
বরং শুটিং না করলে কেমন জানি লাগে। স্বস্তি পাই না। তবে ভালো গল্প ও চিত্রনাট্যে না পেলে তো আর হবে না।’

ইনসাফে মোশাররফ করিমও আছেন। তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ